বিতর্ক দুর্গাপুরের কেন্দ্রীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে
দি নিউউজ লায়নঃ বিশ্বভারতীর পর ফের বিতর্ক দুর্গাপুরের কেন্দ্রীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। উদ্বোধন করতে আসার সঙ্গে এক ঝাঁক বিজেপি নেতৃত্বদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। বিতর্ক পিছু ছাড়ল না।
এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয় আপনি আসার সঙ্গে এত বিজেপি নেতৃত্ব কেন কেন্দ্রীয় সংস্থার ভেতর? উত্তরে তিনি বলেন এখানে কোনও বিজেপি নেতৃত্ব নেই সকলেই যারা শিক্ষা অনুরাগী তারাই আছে। তারপরেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ডাইরেক্টর অনুপম বসুকে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় সংস্থার ভেতর এত বহিরাগত কেন? তিনি সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান। দিশেহারা সাংবাদিক সম্মেলন শেষ বলে ঘোষণা করে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সুভাষ সরকার প্রবেশ করা আগে থেকেই আসানসোল দুর্গাপুর, বীরভূম বাঁকুড়ার বেশ কয়েকটি জেলার বিজেপি কর্মীদের দেখা যায়। দেখা যায় দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহাকেও।কেনও কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে গেরুয়া শিবিরের এত ভীড় উত্তর দিতে গিয়ে অসন্তোষ ফুটে উঠলে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার চোখে মুখে।সবমিলিয়ে বিজেপি এতদিন যে দোষে দুষ্ট বলে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাতো আজ তারাই কিনা কাঠগড়ায়।।
Post a Comment